মৌসুমী দ্বীপে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল NHWO
দি নিউজ লায়ন; মৌসুমী দ্বীপে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল NHWO। ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন (NHWO) এর উদ্যোগে এদিন মৌসুমী দ্বীপের প্রত্যন্ত গ্রামে 'ইয়াস' পরবর্তী পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে মাস্ক, স্যানিটায়জার, ORS সহ বেশ কয়েক ধরনের শুকনো খাবার ছয়শত পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।
এই সংগঠন তাদের দক্ষ সদস্যদের দিয়ে যেমন উল্লিখিত কর্মকাণ্ড সম্পন্ন করে এর পাশাপাশি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তারা সম্পূর্ণ গ্রামের আদ্যপ্রান্ত ব্লিচিং পাউডার ও স্থান ভেদে ফিনাইল ছড়িয়ে যথাসম্ভব শুদ্ধিকরণের প্রয়াসে সচেষ্ট হয় । সংগঠনের জাতীয় সম্পাদক আজিজ উসমানী সংগঠন এর সদস্যদের বলেন এখানে আমরা কোনো ত্রাণ গ্রহীতার ছবি তুলবোনা এবং তাদের উপর কোনো পরিস্থিতিতে মেজাজ হারাবোনা।
এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন যে পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে আমরা এখানে পৌঁছাতে পেরেছি তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এবং আগামী দিনে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী চাল, ডাল, আলু,মসলা সহ অন্যান্য রান্নার খাবার, মশারী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আবার আমাদের সংগঠন এই সমস্ত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসবে।

Post a Comment